“সময় এখন নারীরঃ উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা” এই প্রতিপাদ্যে পালিত হলো এবারের আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুর গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।
পাশাপাশি চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে ২৩৮ জন নারীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ প্রদান, ২৯ জন ছানী রোগীকে অপারেশনের জন্য বাছাই করে। এছাড়া ঙৎনরং ওহঃবৎহধঃরড়হধষ ইধহমষধফবংয-এর সহযোগিতায় উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০ জন ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চীফ কনসালটেন্ট ডাঃ মোঃ আনোয়ার হোসেন শেখ। উত্তর শ্রীরামদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ্জাহান সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ম্যানেজার এডমিনিস্ট্রেশন শামীম খান। বক্তব্য রাখেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাতেমা নাসরিন।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সমাজে নারীরা দেশমাতৃকার উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বানিজ্য, প্রযুক্তিসহ উন্নয়নমূলক খাতসমূহে নারীদের অবদান ক্রমবর্ধমান রয়েছে। তথাপিও আমাদের সমাজের নারীরা তাদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসের আজকের এ প্রতিপাদ্য বিষয়টি অতীব বাস্তবসম্মত। পিছিয়ে পড়া নারীদের চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিতকরণে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল বদ্ধপরিকর। চক্ষু চিকিৎসা সেবায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও বিনামূল্যে নারীদের দৃষ্টিশক্তি পরীক্ষা এবং চক্ষু চিকিৎসা শিবির আয়োজন করার জন্য তিনি ঙৎনরং ও মাজহারুল বিএনএসবি চক্ষু হাসপাতালকে ধন্যবাদ জানিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আরো কার্যক্রম বাস্তবায়নের অনুরোধ জানান।
হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাতেমা নাসরিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সকল নারীগণকে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ঙৎনরং ওহঃবৎহধঃরড়হধষ ইধহমষধফবংয-এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে করনীয় বিষয়ে আলোচনা করেন।
চাঁদপুরসহ এ অঞ্চলের রোগীদেরকে উন্নত চক্ষু চিকিৎসা প্রদানের একমাত্র বিশেশায়িত চক্ষু হাসপাতালটি ১৯৮২ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে নানা ধরনের সামাজিক কার্যক্রম বাস্ত—বায়ন করে আসছে। হাসপাতালটি বহিঃবিভাগ ও অন্থঃবিভাগে সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন আউটরিচ পোগ্রাম যেমন বিনামূল্যে স্ক্রিনিং আই ক্যাম্প ও ছানি অপারেশন, স্কুল সাইট টেস্টিং পোগ্রাম ও চশমা প্রদানসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে আসছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
