প্রতিনিধি
২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিনে চাঁদপুরে জনজীবন ছিলো প্রায় স্বাভাবিক। মানুষ কাজের প্রয়োজনে পায়ে হেঁটে কিংবা ছোট ছোট যানবাহনে করে কাজে যোগ দিয়েছেন। অধিকাংশ দোকানপাট খোলা ছিল। দূরপাল্লার যানাবাহন চলচাল বন্ধ থাকলেও লঞ্চ ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। অবরোধে ২০ দলীয় জোটের মিছিল মিটিংয়ের খবর পাওয়া যায় নি।
এদিকে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ১৭ নেতা কর্মী আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সদরে এক, ফরিদগঞ্জে পাঁচ, হাজীগঞ্জে সাত, কচুয়ায় দুই ও মতলব দক্ষিণে দুই জনকে আটক করা হয়। এর মধ্যে ৯জন বিএনপি ও ৮জন জামায়াত নেতা কর্মী।

