আবু সাঈদ,কচুয়া
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন-দুর্বৃত্ত বিএনপি জামায়াত-শিবিরের নাম নিশানা এদেশের মানুষ মুছে ফেলবে। জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় আসে. দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে জনগনের কল্যানে কাজ করে যাচ্ছে। আর যখনই দেশ এগিয়ে যায় তখনই ওই দুর্বৃত্ত দল নাশকতা সৃষ্টি চালিয়ে মানুষ হত্যা সহ দেশের উন্নয়নের ধারা ব্যাঘাত করার ষড়যন্ত্র চালায়। আজ আপনাদের উপস্থিতি দেখে আমি ধন্য এবং প্রমান করে এদেশের মানুষ বাংলার মাটি থেকে দুর্বৃত্তদের প্রতিহত করবে। শুক্রবার বিকালে উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের তেতৈয়া (মধ্য) পশ্চিম পাড়া মোল্লা মার্কেট সংলগ্ন মাঠে শুভ বিদ্যুতায়ন উদ্বোধনী অনুষ্ঠানে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন-বিএনপি তথাকথিত এহসানুল হক মিলন কর্তৃক গুন্ডা বাহিনীর নির্মম নির্যাতনে এ গ্রামের মান্নান হত্যা আমাদেরকে স্মরন করিয়ে দেয়-তারা কত জঘন্যতম। এ খুনি দুর্বৃত্তরা এখনও যদি এই এলাকায় উশৃঙ্খল কোন কর্মকান্ডে জড়িত থাকে- তাহলে আপনারাই এদের প্রতিহত করবেন বলে আমার বিশ্বাস। অনুষ্ঠানে আব্দুর রব মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ আহবায়ক নাজমুল আলম স্বপন, স্থানীয় ইউপি আওয়ামীলীগ সদস্য মামুনুর রশীদ মজুমদার বাবুলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজাহান শিশির, আওয়ামীলীগ সভাপতি আইযুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি সহিদ দর্জি, ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ। অনুষ্ঠানে কচুয়া সদর ৭নং ইউনিয়ন বিএনপি সভাপতি তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্থানীয় যুবদল নেতা মাসুদ আলমের নেতৃত্বে বিএনপি থেকে উল্লেখজনক নেতাকর্মী আওয়ামীলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন।

