
স্টাফ রিপোর্টার
জেলা বিএনপি নেতা শাহনেওয়াজ খান ও শহর যুবদল নেতা দেওয়ান জুয়েলকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। জুয়েলকে সোমবার দিবাগত ভোর রাতে তার বাসা থেকে আটক করা হয়। সন্ধ্যায় ব্রিজ এলাকা থেকে শাহনেওয়াজ খানকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। পৌরসভা নির্বাচনের আগে ধরপাকড় শুরু হওয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে। থানার ডিউটি অফিসার এসআই গোপাল বিষয়টি নিশ্চিত করেছে।
থানা সূত্রে জানা যায়, নাশকতার মামলায় আটক দেখিয়ে উভয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
