বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আয়োজনে গতকাল বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আরিফ উল্যাহর যৌথ সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি এ্যাড. সলিম উল্যাহ সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, শেখ মুজিবের বাকশালের ন্যায় বর্তমান ভোটারবিহীন অনিবার্চিত অবৈধ সরকার প্রধান শেখ হাসিনা একদলীয় শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে তুলে দেয়ার পাঁয়তারা চালাচ্ছে। কেননা বর্তমান সরকার বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছে। তাই তারা এখন শেখ হাসিনার লালিত-পালিত অনির্বাচিত সংসদ সদস্যদের উপর নির্ভর হয়ে পড়েছে। আমরা এ সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই এ ধরনের কোন নীলনকশা বাস্তবায়ন করেও শেখ হাসিনা সরকারের শেষ রক্ষা হবে না। জনগণের ও বিচারকদের যৌথ আন্দোলনের মুখে অচিরেই এ সরকারের পতন ঘন্টা বেজে উঠবে। এ সময় আরো বক্তব্য রাখেন- ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনির চৌধুরী, শহর জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, সদর উপজেলা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, শহর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বেপারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারজানা আক্তার লাকি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি, ছাত্রশিবিরের জেলা সভাপতি শাখাওয়াত হোসেন, শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোঃ সবুজ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য প্রমুখ।
শিরোনাম:
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

