স্টাফ রিপোর্টার ঃ বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম-সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডলকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধণা জ্ঞাপন করা হয়েছে । গতকাল (২৮ ফেব্রুয়ারী ) বুধবার দুপুর সাড়ে ১২টায় তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পত্রিকার পক্ষ থেকে বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়কে সংবর্ধিত ক্রেষ্ট তুলে দেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদ হোসেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোহাম্মদ শওকত ওসমান ,নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার এর সহকারী বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ, সিনিয়র স্টাফ রিপোর্টার কাউছুল উল রাব্বি প্রমুখ ।
এ সময় বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম-সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন,চাঁদপুরের সাংবাদিক ও প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । চাঁদপুর জেলা প্রশাসনের কাজে সাংবাদিকরা সবসময়ই সহযোগিতা করেছে । প্রতিটি কাজে আকুণ্ঠ সমর্থন পেয়েছি । আমি আশা করছি বিগতদিনের ন্যায় আগামীতেও সাংবাদিকদের এ সহযোগিতা অব্যাহত থাকবে ।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীও বিদায়ী জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নতুন কর্মস্থলে তার সফলতা কামনা করা হয় । উল্লেখ্য চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম-সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডলকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে বদলী করা হয়েছে । সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ বদলীর আদেশ জারি করা হয়েছে ।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
