স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায়।
জানা যায়, সাহেব বাজার এলাকার মিজি বাড়ির নুরু মিজির ছেলে ফয়সাল মিজি (২০) প্রতিদিনের মত পার্শ্ববর্তী বাড়ির নির্মানাধীন ভবনে বিদ্যুতের কাজ করতে গেলে পানি তোলার মেশিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ডান হাতের তিনটি আঙ্গুল ঝলছে যায়। গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।
