শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর শহরের বিপনিবাগ সংলগ্ন দেওয়ান বাড়ীর শত বছরের পুরনো পুকুর জোর পুর্বক দখল করে গৃহ নির্মান করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। দফায় দফায় ভাড়া করা সন্ত্রাসিদের নিয়ে দেওয়ান বাড়ীর দখলকৃত পুকুরটি বহিরাগত মিজানুর রহমান খান নিজের সম্পত্তি দাবী করে দখল করার জন্য বাঁশ দিয়ে ফাইলিং করে। এ নিয়ে বেশ কয়েকবার উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় মহিলা ও শিশু সহ প্রায় ১০ জন আহত হয়েছে। মিজানুর রহমান খান নামে এক ব্যাক্তি ভুয়া দলীল দিয়ে পুর্ব পুরুষের ওয়ারিশের সম্পত্তি দাবী করে সন্ত্রাসী বাহিনী নিয়ে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে দেওয়ান বাড়ীর ক্ষতিগ্রস্থ লোকজন। দেওয়ান বাড়ীর পুকুরের এ সম্পত্তি নিয়ে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, পৌরসভার ৯১ নং মিউনিসিপিলিটি মৌজার সিএস ৫১৪ খতিয়ানে ৫ একর ২৮ শতাংশ সম্পত্তির মালিক নজমুদ্দিন দেওয়ান গং। এ সম্পত্তি খাজনা না দেওয়ায় ১৯৪৭ সালে ২৫৮ নং মোকাদ্দমায় সরকার নিলাম ঘোষনা করে। ২৯২ /১৯৪৭ মূলে দুই খতিয়ানে ৯ একর ৯৫ শতক ভুমির মধ্যে অসিমুদ্দিন বেপারী ৬ একর ৬১ ও বাকি ৩ একর ৩০ শতক ভুমি মেহেরজান গং আদালত থেকে নিলামে খরিদ করে। অসিমুদ্দিন বেপারী তার সম্পত্তি ৮/১২/৪৭ সালে ১০ হাজার ৯শ ৭৪ দলীল মূলে আলতাফ আলী প্রধানিয়ার কাছে বিক্রী করে। ৯/১২/৫২ সালে ১০ হাজার ৮৬৭ দলীল মুলে ছিদ্দিক আলী দেওয়ান ৩ একর ৪২ দুই খতিয়ানে ও বাকি এক একর ৬৬ শতক মহব্বত আলী দেওয়ান ক্রয় করে। বাকি এক একর ৫৩ শতক হোসেন আলী দেওয়ান ক্রয় করে দখল সুত্রে মালিক হয়। ছিদ্দিক আলী দেওয়ানের ৩ ছেলে ও ৪ মেয়ের নামে ৩ একর ৪২ শতক খতিয়ান ভুক্তহয়। সম্পত্তি বিক্রী করে বাকি ১ একর ২১ শতক পুকুর সহ নিজেরা দখল সুত্রে মালিক হয়ে বসবাস করে আসছিলো। কিন্তু মিজানুর রহমান খানের মা খালেকজানের ওয়ারিশ সুত্রে মালিক দাবীকরে উক্ত পুকুরের ৪০ শতক ভুমি দখলের পায়তারা করে। কিন্তু বর্তমান দখলদাররা আতদালতের মাধ্যমে নিলামে সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করে আছছিলো। সম্প্রতি মিজানুর রহমান খান পুকুর দখল করার জন্য ভুমি দস্যু সন্ত্রাসী বাহীনি ভাড়া নিয়ে চেষ্টা চালিয়ে যায়। এ নিয়ে দেওয়ান বাড়ীর লোকজনের সাথে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটানা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ গিয়ে উপস্থিত হয়। সম্পত্তি দখল করার জন্য কৌশল খাটিয়ে মিজানুর রহমান খান পুলিশকে ম্যানেজ করে আমিন দেওয়ান (২৮) নামের এক ছেলেকে আটক করে। দেওয়ান বাড়ীর বিরোধকৃত পুকুর নিয়ে ক্ষতিগ্রস্থরা বাদি হয়ে আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়ের করে। আদালতে মামলা দায়ের করায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বাদিকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় দেওয়ান বাড়ীর লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে ।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে জোড়া লাগা শিশুর জন্ম, অপারেশনে সাহায্যের আবেদন
জেলা চাঁদপুরে জন্মগ্রহণ করেছে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর। শিশুটি জন্ম হয়েছে শুক্রবার (৬... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন জাতীয় স্কেলে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

