রফিকুল ইসলাম বাবু॥
বিশ্বব্যাপী জঙ্গীবাদ, নিরাপরাধ মানুষ হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে চাঁদপুর জেলা বিএমএর আয়োজনে শান্তিকামী চিকিৎসা সমাজের মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সম্মুখে শ্রাবনের বৃর্ষ্টিকে উপেক্ষা করে চিকিৎসকবৃন্দ মানবন্ধনে অংশ নেয়। এসময় বক্তারা বলেন, সারাবিশ্ব আজ জঙ্গীবাদ ও সন্ত্রাসে আক্রান্ত। শান্তিপ্রিয় মানুষ জঙ্গীবাদ ও সন্ত্রাসকে ঘৃনা করেন। আমাদের এর বিরুদ্ধে একত্রিত হয়ে সমাজের ও দেশের শান্তির লক্ষে কাজ করতে হবে। কোন ভাবেই এ বিষয়টি পশ্রয় দেওয়া ডাবে না। বক্তারা আরো বলেন, সমাজের প্রত্যেক মানুষকে স্ব স্ব অবস্থান থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে তবেই তা নির্মূল হবে। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ডা. প্রদীপ কুমার দত্ত, জেলা বিএমএর সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, ডা.এডি মোজাম্মেল হক, ডা. সিরাজুল মনির, ডা. সুজাত উল্লা রুবেল, ডা. ফরিদ আহমেদসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত চিকিৎসক ও সেবিকাগণ।
