বিষমুক্ত সবজি উৎপাদনে তথ্যপ্রযুক্তির উপর ইউআইসি’র সহায়ক-সহায়িকাদের প্রশিক্ষন প্রদান করা হয়। সোমবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ সভা কক্ষে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের সহায়ক-সহায়িকাদের জাইকা’র অর্থায়নে আইজিপিএফ বাস্তবায়নে ১দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
আরো বক্তব্য রাখেন- জাইকা’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দুল আরেফিন, টেকনিক্যাল এডমিনিষ্ট্রেটর ইকবাল হোসাইন, টেকনিক্যাল অপারেটর নাঈম আল- আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সফিউলাহ। প্রশিক্ষন কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, ইউআইসি’র সহায়ক-সহায়িকাগণ উপস্থিত ছিলেন।
জাইকা’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দুল আরেফিন জানান, আইজিপিএফ কৃষকের জীবন-যাপন উন্নত করার জন্য এবং আয় বাড়ানোর জন্য বিষমুক্ত সবজি চাষাবাদ ও বাজারজাত করণের জন্য তথ্য আসিটির মাধ্যমে সরবরাহ করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
শিরোনাম:
শনিবার , ১৪ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
