
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ আবুলের দোকানের বিপরীত দিকে এক বাসায় ভাড়াটিয়া এক সন্তানের জননী মায়ের সাথে ছেলে দেখা করায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। এ ব্যাপারে মৃত গৃহবধূর পিতার অভিযোগে পুলিশ জামাইকে আটক করেছে। আত্মহত্যার রাতেই মম’র পিতা মহসিন পাটওয়ারী চাঁদপুর মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে তামিম ও তার মা তাছলিমা বেগমকে অভিযুক্ত করে ৩০৬ ধারায় অভিযোগ দায়ের করেন। শনিবার মৃত মম’র ময়না তদন্ত শেষে লাশ তার পিতার কাছে পুলিশ হস্তান্তর করে। পরে মৈশাদী পাটওয়ারী বাড়িতে পারিবারিক কবরস্থানে মম’র লাশ দাফন সম্পন্ন করা হয়।। পুলিশ জানায়, ৪ বছর পূর্বে চাঁদপুর সদর উপজেলার মৈশদী ইউনিয়নের মম আক্তারের সাথে শহরের তরপুরচন্ডি ওয়ারল্যাছ এলাকার তামিমের প্রেমের সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্য হয়। পরিবারের অমতে বিয়ে করায় মুমকে তার পরিবার ত্যাজ্য করে দেয়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ অলি জানায়,বৃহস্পতিবার তামিম চাঁদপুর মডেল থানায় অভিযোগ করে যে তার স্ত্রী মম তাকে মারধর করেছে। বিষয়টি জানতে পেরে আমরা দুজনকে থানায় ডেকে এনে স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে তাদের মিলিয়ে দিয়েছি। তিনি আরো জানান, শুক্রবার মমরে আত্মহত্যার খবর শুনে লাশ উদ্ধার করতে এসে স্থানীয় কাউন্সিলরসহ আমরা মমর পরিবারকে অবহিত করলে তারা ঘটনাস্থলে আসতে অপরাগতা প্রকাশ করে।
