চাঁদপুর শহরের বিষ্ণুদী গ্রামে ভূমি দস্যু ও চাঁদাবাজদের তান্ডবে ঘরবাড়ি ভাংচুর লুটপাট ও জানে মেরে ফেলার হুমকী দেওয়ায় প্রবাসীর পরিবার ঘর ছেড়ে মানবেতন জীবন কাটাচ্ছে। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় তার ক্ষিপ্ত হয়ে মামলার বাদী ও প্রবাসীকে জানে মেরে ফেলার হুমকী দেয়ার খবর পাওয়া গেছে। মামলার প্রেক্ষিতে জানা যায়, বিষ্ণুদী গ্রামের মৃত আব্দুল লতিফ মৃধার ছেলে সোবহান মৃধা ও আব্দুর রহমান মৃধা বসতবাড়ি সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন যাবত মামলা আসামী আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে শাহদাত হোসেন মৃধার সাথে বিরোধ চলে আসছিল। প্রবাসী আব্দুর রহমান মৃধা দেশে ফিরার পর শাহাদাত হোসেন মৃধা ও তার সহযোগীরা প্রবাসীর কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় গত ১৯-০৭-২০১৫তারিখে রাত ১০টায় শাহাদাত হোসেনের নেতৃত্বে সজিব মৃধা, আলআমিন মৃধা, আসিফ মৃধা, জীবন, খোকন সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে অতির্কত হামলা চালায়। এসময় তারা বতসঘর ভাংচুর চালিয়ে ঘরের ভিতরে আলমারী ও অনান্য আসাবপত্র ভেঙ্গে স্বর্ণলংকার ও নগদ টাকা লুটপাট করে। খবর পেয়ে মডেল থানার এস.আই মাসুদ শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এই ঘটনায় সোবহান মৃধা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩ তারিখ ০১-০৮-১৫। ধারা-১৪৩/৪৪৮/৩৮০/৩৮৫/৪২৭/৫০৬ দন্ড বিধি। মামলা তদন্তকারী কর্মকর্তা মাসুদ শামীম আসামীদের গ্রেফতার করার জন্য বেশ কয়েকবার অভিযান পরিচালনা করে। মডেল থানায় মামলা হওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে প্রবাসী রহমান মৃধা ও মামলা বাদী সোবহান মৃধাকে জানে মেরে ফেলার হুমকী দিচ্ছে। প্রবাসীর পরিবার ভূমি দস্যু ও চাঁদাবাজদের আতঙ্কে ঘর ছেড়ে অন্য জায়গায় অবস্থান করে মানবেতন জীবন যাপন করছে। এব্যাপারে পুলিশ সুপারের দৃষ্টি কামনা করছে ক্ষতিগ্রস্থ পরিবারটি।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

