মিজানুর রহমান রানা / শরীফুল ইসলাম
বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে গতকাল সোমবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রাউন সিমেন্ট জেলা ফুটবল লীগ-২০১৪- এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আবাহনী ক্রীড়া চক্র ও বিষ্ণুদী কাব। খেলায় আবাহনী ক্রীড়া চক্র ও বিষ্ণুদী কাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইসমাইল হোসেন বলেন, চাঁদপুরের ফুটবলের যে বিশাল ঐতিহ্য রয়েছে তা আবারও স্টেডিয়ামভর্তি বিপুল সংখ্যক দর্শক প্রমাণ করলো। এই দর্শক আমাদের খেলার প্রাণ। চাঁদপুরের ফুটবলে অনেক এগিয়ে রয়েছে। এখানে এখনও ফুটবল খেলা দেখতে মাঠভর্তি দর্শক সারাদেশের চিন্তার খোরাক জুগিয়েছে।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আমির জাফর-এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ক্রাউন সিমেন্টের পরিচালক মোঃ আলমাস শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, বাফুফে সদস্য ও ক্যানেরী ওয়ার্ফ ইউকে ফুটবল একাডেমীর চীফ কো-অর্ডিনেটর ফজলুর রহমান বাবুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। এ সময় জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক আনোয়ার হোসেন মানিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

