চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকায় স্বামীর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুনা যাচ্ছে। জানা যায়, বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সফিক হাওলাদারের ছেলে কাউছার হাওলাদার (৩০), এর বিরুদ্ধে স্ত্রী ফাতেমা বেগম (২২) গত ১৭ ফেব্রুয়ারি একটি মামলা করে। গতকাল সরজমিনে গেলে প্রত্যাক্ষদর্শীরা জানান, কাউছার হোসেন ২ বছর যাবৎ কাজীর বাজারে ভাড়া করা বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছে। স্ত্রী ফাতেমা বেগমের বাবা বাচ্চু বেপারী একটি অসত্য ক্লু নিয়ে তাদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করে। সে অশান্তির জের ধরে তাদের দু’জনের মধ্যে ফাটল ধরে। বাসার মালিক হাশিম কাজী বলেন, আমার বাসায় থাকা অবস্থায় উল্লেখিত দিন তাদের মধ্যে কোন ধরনের ঝগড়া বিবাদ হয়নি, সম্পূর্ন মিথ্যে মামলা দিয়ে তাকে হয়রানি করার পাঁয়তারা করা হচ্ছে। এ বিষয়ে মামলার বাদী ফাতেমা বেগম জানান, আমার স্বামী আমাকে মারধর করার কারণে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা করি। বিবাদী কাউছার জানান, আমার শ্বশুড় বাচ্চু বেপারীর কথা মতো স্ত্রী আমার আমাদের বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দায়ের করে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

