
ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী মজিদিয়া কামিল মাদ্রাসার মেধাবী ছাত্র মোঃ মোস্তফা কামাল ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক হাদীস পদে পিএসসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মোস্তফা কামাল উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মোঃ খোরশেদ আলম ও মেহেরুননেছা দম্পতির বড় ছেলে। তিনি ২০০৪ সালে সন্তোষপুর আলিম মাদ্রাসা থেকে দাখিলে জিপিএ-৫, ২০০৬ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে আলিমে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। একই মাদ্রাসা থেকে ২০০৯ সালে ফাযিল ও ২০১১ সালে কামিল (হাদীস) প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। পরে ৩৬তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষা ক্যাডারে পিএসসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মেধাবী ছাত্র মোস্তফা কামাল মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের সাথে সাথে তার বাবা-মা ও শিক্ষকম-লীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
