মতলব উত্তর: মতলব উত্তর উপজেলার মধ্য ইসলামাবাদ গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বুধবার সকাল ৮টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ১ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বিকেলে মরহুমের লাশ নিজ বাড়িতে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা হয়।
জানাজায় অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের প্রতিনিধি মিয়া মোঃ নাসির উদ্দিন, ১৩নং ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাম্মেল হক, সদস্য আঃ শুক্কুর, ইসলামাবাদ সংস্থার সাধারণ সম্পাদক আশেক উল্লাহ, ইউপি সদস্য হারুন মেম্বার, আলী হোসেন মেম্বারসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুলিশ প্রশাসন থেকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন মতলব উত্তর থানার এসআই ওয়াজেদ আলী ও সঙ্গীয় ফোর্স।
