চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উদ্যোগে
বুদ্ধিজীবি হত্যা ও বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে হোমিও চিকিৎসা প্রদান আজ
স্টাফ রিপোর্টার
বুদ্ধিজীবি হত্যা ও বিজয় দিবস উপলক্ষে আজ ১৫ ডিসেম্বার বৃহস্পতিবার ও আগামীকাল ১৬ ডিসেম্বার শুক্রবার ২ দিন ব্যাপী জেলাার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজেও হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে হোমিও চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
২দিন ব্যাপী এ চিকিৎসা সেবা আনুষ্ঠানিক ভাবে সকাল ১০টার সময় উদ্ধোধন করবেন শাহরাস্তি উপজেলার ইউএনও মোহাম্মদ হাবিব উল্লাহ।এ অনুষ্ঠানের সভাপত্বিত করবেন এ কলেজের প্রতিষ্ঠাতা,সহকারী অধ্যাপক ডাঃ আশরাফ আলী।
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিসকগন এ সেবা প্রদান করবেন। বুদ্ধিজীবি হত্যা ও বিজয় দিবসের দিনে বিগত বছরের ন্যায় চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে এ হোমিও চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। সকল রোগীদের মধ্যে বিনামূলে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হবে বলে উক্ত কলেজের অধ্যক্ষ ডাঃ তামজিদ হোসেন জানিয়েছেন।
