চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুখিয়া ইউনিয়নের পূর্ব লারুয়া গ্রামে স্কুল পড়–য়া বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করায় ভাই ইয়াছিন (২২) এর উপর হামলা করেছে বখাটে ইভটেজাররা। মুমূর্ষ অবস্থায় আহত ভাই ইয়াছিন (২২) চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৪ টায় ফরিদগঞ্জ পিরোজপুর মাছ বাজার এলাকার স্কুল গেটের সামনে। জানা যায়, পূর্ব লারুয়া গ্রামের ১ নং ওয়ার্ডের খাজা আহমেদের মেয়ে পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ঐ এলাকার বাশার ভূইয়ার ছেলে বখাটে আলআমিন (১৭) বন্ধুবান্ধবদের সাথে নিয়ে বাজে ইভটিজিং করতো। এ ঘটনায় স্কুল ছাত্রীর ভাই ফরিদগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াছিন ইভটেজার আলআমিনকে এ ব্যপারে জিজ্ঞাসা করে এবং ইভটিজিং এর প্রতিবাদ করে। ঘটনার দিন বিকেলে স্কুল ছাত্রীর ভাই ইয়াছিন পিরোজপুর বাজারে কম্পিউটার দোকানে বিদেশে পাশপোর্টের ফটোকপি ইমেল করতে যাওয়ার পথে আলামিনের বড় ভাই ইকবাল ও তার বন্ধু জুয়েল তাকে কথা শুনতে স্কুল গেটের সামনে ডাক দিয়ে নিয়ে আসে। এসময় পিছন থেকে ইভটেজার আলআমিন সেভেনআপের বোতল নিয়ে এসে এলোপাথারী ইয়াছিনের শরীরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এ ঘটনা শুনে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সহ চাঁদপুরের অনান্য নেতাকর্মীরা হাসপাতালে তাদের দেখতে এসে অপরাধীদের শাস্তি দাবী করেন। এ ব্যপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- বোনকে ইভটিজিং এর প্রতিবাদ করায় ফরিদগঞ্জে ভাইয়ের উপর ইভটেজারের হামলা
আরও সংবাদ
🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩 মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের সকল শহীদ ও বীর... বিস্তারিত
দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা... বিস্তারিত
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয়... বিস্তারিত
সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার... বিস্তারিত
চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার... বিস্তারিত
ফরিদগঞ্জে দূর্বিত্তদের গুলিতে বেঙ্গল গ্রুপের এক এসআর মৃত্যু
চাঁদপূরের ফরিদগঞ্জে ১১ ( নভেম্বর ) মঙ্গলবার রাত অনুমানিক ১০ টার দিকে,পৌর এলাকার পূর্ব বড়ালী... বিস্তারিত
ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেপ্তার ২, নগদ টাকাসহ…
ফরিদগঞ্জে ‘মা জুয়েলার্স’ নামক দোকানে স্বর্ণালংকার চুরির ঘটনায় মূল আসামী কামাল পারভেজ মিলন... বিস্তারিত
মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় বাদশা তালুকদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

