২০ দলীয় জোটের চলমান হরতাল ও অবরোধকে পূজি করে নাশকতাকারীরা একের পর এক চাঁদপুরে সরকারি স্থাপনা, যাত্রীবাহি বাস, ট্রেনে বেশ কয়েকবার নাশকতার ঘটনা ঘটিয়েছে। এবার চাঁদপুর -ঢাকা চলাচলকারী যাত্রীবাহি লঞ্চ এমভি মিতালী-৪কে লক্ষ্য করে ট্রাকঘাটের ওপার ডব্লিউ রহমান জুট মেলের চর থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। ঘটনার বিবরণে জানা যায়, গত রোববার সোয়া নয়টায় এমভি মিতালী-৪ ইচলী থেকে মাদ্রাসা রোডে অবস্থিত লঞ্চঘাটে যাওয়ার সময় ডব্লিউ রহমান জুট মেল সংলগ্ন চরে দেওয়ানের বাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা উচ্চ ক্ষমতাসম্পন্ন ককটেল নিক্ষেপ করে। ককটেলটি যাত্রীবাহি লঞ্চ এমভি মিতালীর ভিতরে না ঢুকে বাইরে কার্নিশে লেগে বিস্ফোরণ ঘটে। এ সময় লঞ্চে থাকা প্রায় শতাধিক যাত্রী এদিক সেদিক ছোটাছুটি করে বেশ কয়েকজন আহত হয়। এতে যাত্রীদের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দ শোনার সাথে সাথে নতুন বাজার, ট্রাকঘাট ও ডব্লিউ রহমান জুট মিলের ভিতর থেকে শ’ শ’ মানুষ নদীর পাড়ে এসে ভীড় জমায়। ঘটনার পর পর এনএসআই, ডিএসবি গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশ ট্রাক ঘাট এলাকায় এসে অবস্থান করে। যাত্রীবাহি লঞ্চে বোমা বিস্ফোরণের ঘটনাটি নিয়ে লঞ্চ কর্তৃপক্ষ লুকোচুরি করতে থাকে।
লঞ্চে থাকা বেশ কয়েকজন যাত্রী জানায়, হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আতঙ্কিত হয়ে বাঁচার জন্য ছোটাছুটি করতে গিয়ে আহত হয়। এ ঘটনাটি লঞ্চ কর্তৃপক্ষ কাউকে না জানানোর জন্য যাত্রীদের অনুরোধ করে।
এদিকে এমভি মিতালী-৪ লঞ্চটি লঞ্চঘাট যাওয়ার পর এর কিছুক্ষণ পরই ইমাম হাসান লঞ্চটি ইচলী থেকে লঞ্চঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু অনেকে ধারণা করেছে বোমাটি ইমাম হাসানকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। প্রকৃত পক্ষে মিতালী-৪ লঞ্চে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্রে জানা যায়। একটি সূত্র থেকে জানা যায়, ডব্লিউ রহমান জুট মেইলের সামনের চরে দেওয়ানের ছেলে ইউসুফ দেওয়ান এর পূর্বে বেশ কয়েকবার নাশকতার ঘটনা ঘটিয়েছে। চাঁদপুর মডেল থানায় বেশ কয়েকটি মামলায় আসামী হয়ে সে পলাতক রয়েছে। তারই সঙ্গপঙ্গ চক্ররা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করছে।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

