
আয়েশা শাহনাজ
স্বপ্নের শিশিরবিন্দু হয়ে
সেই যে কুয়াশাচ্ছন্ন ভোরে,
স্পর্শ করেছিলাম তোর আঙিনার
সদ্য ফোটা শিউলিকে।
পেয়েছিলাম এক হাস্যজ্জল
স্বপ্নাখা রোদেলা সকাল।
হৃদয়ের মেঘাচ্ছন্ন একচিলতে
আকাশে করেছিল রঙধনুর
সাত রঙের আবিরখেলা।
মুঠোভরতি স্বপ্নের প্রজাপতির
বর্ণচ্ছটায় পাপড়ি মেলেছিল
গুচ্ছ গুচ্ছ লাল গোলাপ।
আকস্মাত নীদ্রাভঙ্গ স্বপ্নের
সুখসারির।
মরীচিকা হয়ে মিলিয়েছে
চেনা স্বপ্নময়ী আবেগী সময়।
যেন কোথাও কিছু নেই,
আছে শুধু প্রজ্জলিত চিতার
অস্থিমজ্জার ভস্ম।
আর দহনের তীব্র যন্ত্রনার
হিমশীতল আর্তনাদ।
জীবনের সতরঞ্জিতে
অসহায় ধুম্রজালে বার বার
নিশ্চিহ্ন হয় বেঁচে থাকার
ভালবাসার ছোট্ট আবাস।
খুব বেশি কি চেয়েছিলাম
তোর কাছে?
শুধু চৈত্রের দাবদাহে যখন
ওষ্ঠাগত হৃদয়ের উদ্যান,
তখন তুই হবি আমার
একটুকরো সবুজ ছায়া।
আর–
তোর সীমাহীন ভালবাসার সমুদ্র
থেকে এক শিশিরবিন্দু ভালবাসা।।।
শিরোনাম:
- হোম
- /
- ফিচার পাতা
- /
- সাহিত্য
- /
- ভালবাসার শিশির বিন্দু
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
তৃতীয় বর্ষে চর্যাপদ সাহিত্য একাডেমি, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে, সীমিত আয়োজনে পালিত হলো প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণির কৃতজ্ঞতা প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি: চর্যাপদ সাহিত্য একাডেমির নব-গঠিত কমিটির মহাপরিচালক রফিকুজ্জামান রণি... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমির নতুন কমিটি ঘোষণা
সভাপতি মুন্নি, মহাপরিচালক রণি, পরিচালক শিউলী ও বিপ্লব প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক উঠলো ১২ জনের…
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ২০২০ এবং ২০২১ প্রদান করা হয়... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
