আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া চাঁদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি দলমত নির্বিশেষে তার নির্বাচনী প্রতীক জগের পক্ষে এ গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে তিনি সন্ধ্যা পর্যন্ত ৪ নং ওয়ার্ডের রঘুনাথপুর, বড় মিয়াজি বাড়ি, চৌধুরী বাড়ি, ভূঁইয়া বাড়িসহ ৪ নং ওয়ার্ডের সর্বত্র ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সকল ভোটারের কাছে গিয়ে তার নির্বাচনী জগ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি ভোটারদের বলেন, ভোট আপনাদের মহামূল্যবান আমানত। সে মূল্যবান ভোটের মাধ্যমে আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচনে আমার নির্বাচনী প্রতীক জগ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থেকে পৌরসভার সকল ধরনের উন্নয়নের সুযোগ দিন। দীর্ঘ প্রতিক্ষার পর চাঁদপুর পৌরসভার নির্বাচন এসেছে। ভোট গ্রহণের তারিখে ভোট কেন্দ্রে অবশ্যই যাবেন। কারো ভয়ভীতি, প্রভাব-প্ররোচনা বা প্রলোভনে কান না দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমি আপনাদের সেবা করার জন্য চাঁদপুর পৌরসভা নির্বাচনে দাঁড়িয়েছি। অতীতে যেভাবে আপনাদের পাশে থেকেছি, আগামীতেও আপনাদের সকল সুখে-দুঃখে আমাকে কাছে পাবেন। পৌরবাসীর সেবা করার লক্ষে সর্বদা আমার কাজ করার ইচ্ছা আছে বলেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। অনেকেই নির্বাচনী আচরবিধি মানছেন না। আমি যখন চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান ছিলাম তখন যদি আপনাদের সেবায় কাজ করে থাকি তাহলে এ বছর আমাকে আপনারা পানির জগ প্রতীকে আগামী ২৯ মার্চ ভোট প্রদান করে বিজয়ী করে চাঁদপুর পৌরসভার উন্নয়নে কাজ করার সুযোগ দানে বাধ্য করবেন।
তিনি আরোও বলেন, একটি চক্র এ নির্বাচনকে বানচালের চেষ্টায় পরপর মামলা করে চাঁদপুর পৌরসভা নির্বাচন বন্ধ করে রেখেছিলো। ঐ মামলা উচ্চ আদালতে মোকাবেলা করে এবার নির্বাচন দিতে বাধ্য করেছি। চাঁদপুর পৌরসভার নাগরিকগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য বহু ত্যাগ স্বীকার করে এবার নির্বাচনে নেমেছি। আমি যখন চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান ছিলাম তখন পৌর এলাকার বহু উন্নয়নমলক কর্মকা- করেছি। যা পৌর নাগরিকগণই সুবিধা ভোগ করছে। বর্তমান চাঁদপুর পৌরসভার যেসব নতুন এলাকা অন্তর্ভূক্ত হয়েছে, এসব এলাকার উন্নয়নমূলক কাজ যেন করতে পারি সে জন্য আপনাদের কাছে পানির জগ প্রতীকে ভোট প্রার্থনা করছি।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নির্বাচনী এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন মীর আনোয়ার হোসেন বাচ্চু, প্রফেসার হারুনুর রশিদ, শহীদ ফারুক, মিজানুর রহমান ঢালী, ইমান হেসেন মিয়াজী, সুজন, কাউছার, সেলিম, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আলমসহ ওয়ার্ডের বিভিন্ন ব্যক্তিবর্গ।
– See more at: https://www.chandpur-barta.com/last-page/2015/03/27/29062#sthash.VorCtlkB.dpuf
শিরোনাম:
বুধবার , ১১ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

