চাঁদপুর প্রতিািনধি ॥
চাঁদপুর মডেল থানার অভিযানে ইয়াবা সহ সদর উপজেলার চান্দ্রা মদনা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত স্থানিয় মাদক স¤্রাট বাবলু সহ ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মডেল থানার এসআই মহিউদ্দিন, পিএসআই অনুপ এএসআই আহসানুজ্জামান লাবু, নোমান ছিদ্দিকী সঙ্গিয় ফোর্স নিয়ে চান্দ্রা বাজার মদনা এলাকায় মাদক নিয়ন্ত্রনের জন্য অভিযান চালায়। এ সময় তারা একজন সদস্যকে ছদ্মবেশে ইয়াবা ক্রয়ের জন্য চান্দ্রা এলাকার বিখ্যাত মাদক স¤্রাট বাবলু ও সাদ্দামের কাছে পাঠায়। এ সময় উক্ত ছদ্মবেশধারি পুলিশ সদস্য বাবলুর কাছে ৬‘শ পিচ ইয়াবা এবং সাদ্দামের কাছে ২‘শ পিচ ইয়াবা রয়েছে বলে নিশ্চিত হয়। ঘটনাস্থলে তাৎক্ষনিক মডেল থানার এসআই মহিউদ্দিন, পিএসআই অনুপ এএসআই আহসানুজ্জামান লাবু, নোমান ছিদ্দিকী সঙ্গিয় ফোর্স নিয়ে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবলু ও তার সহযোগী সাদ্দাম পালিয়ে যায়। এ সময় ক্রয় করতে আসা আরেক ইয়াবা সেবী ইউনুছ রাঢ়ির ছেলে সোহেল রাঢ়িকে পুলিশ দৌড়ে আটক করতে সক্ষম হয়। পুলিশ সুত্রে জানাযায়, পালিয়ে যাওয়া বাবলু ইতি পুর্বে কয়েকবার মাদক সহ আটক হয়েছে। সে চান্দ্রা এলাকার নারী স¤্রাজ্ঞি নারগিছের সাথে স্বামি স্ত্রীর সম্পর্ক সাজিয়ে পুরো চান্দ্রা এলাকা সহ আশে পাশের কয়েকটি ইউনিয়নে দেগদারছে যুব সমাজের মধ্যে মাদক সরবরাহ করে আসছে। চলতি মাসেই বাবলু তার কথিত স্ত্রী নারগিছ ইয়াবা সহ চাঁদপুর মডেল থানায় আটক হয়েছিলো। মাদক স¤্রাট বাবলু , সাদ্দাম ও আটককৃত সোহেল এ ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

