মতলব দক্ষিণ : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদল নেতা সাবেক সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন আলম (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা সোহরাওয়ার্দি হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জানা যায়, মো. নাজিম উদ্দিন আলম হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে মতলব সরকারি হাসপাতালে পরে ঢাকা সোহরাওয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নাজিম উদ্দিন আলমের মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পরলে দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও সহকর্মীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
শিরোনাম:
বুধবার , ৫ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
