স্টাফ রিপোর্টার:
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে ভাত খাওয়া অবস্থায় অতর্কিত হামলা চালিয়ে একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এ সময় সংঘবদ্ধ দল লুটপাট ও নারীদের শ্লীলতাহানির চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে ঐ গ্রামের বিরা গাজী বকাউল বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল ও আহতদের সূত্রে জানা যায়, ওই গ্রামের বিরাগাজী বকাউল বাড়ির আঃ ছামাদ বেপারীর সাথে তার বড় ভাই মৃত আঃ রব বেপারীর ছেলেদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে আঃ ছামাদের পরিবারের লোকজন গৃহস্থালি কাজ-কর্ম করে ভাত খেতে বসে। ঠিক ওই সময়ে মৃত আঃ রব বেপারীর ছেলে জাকির ও তার দুই ছেলে আলমগীর, শাহআলম ও কামালসহ তার ছেলে আরিফ এবং জিসানসহ ও নাতিরা বসতঘরে প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। বাধা দিতে গেলে হামলাকারীরা দা দিয়ে কুপিয়ে আঃ ছামাদ ও তার পরিবারের সদস্যদের গুরুতর আহত করে। সেই সাথে হামলাকারীরা নারী সদস্যদের ধর্ষণ করার চেষ্টাও চালায় বলে জানা যায়। এতে গুরুতরভাবে আহত হন আঃ ছামাদ (৬০) ও মমতাজ বেগম (৫০)। তাদের মাথায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে। এছাড়া আঃ ছামাদের মেয়ে লাকী (২৪) ও হাসিনা (১৮) এবং ছেলে শিপন (১৪) আহত হন।
এলাকাবাসী জানায়, ছামাদ গং ঐ পরিবারের উপর বিভিন্ন সময়ে অসময়ে হামলা, লুটপাট ও মারধর করেছে। এ দু’পরিবারের মধ্যে পূর্বে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত আঃ ছামাদ বলেন, আমার বড় ভাই আঃ রব বেপারীর ছেলে জাকির ও তার দুই ছেলে আলমগীর, শাহআলম, কামাল ও তার ছেলে আরিফ এবং জিসানসহ আরো ৪/৫জন মিলে অতর্কিতভাবে ঘরে ঢুকে হামলা চালায় এবং লুটপাট করে। বাধা দিতে গেলে তারা দা দিয়ে কুপিয়ে আমাদের রক্তাক্ত জখম করে।
মেয়ে লাকী বলেন, তারা ঘরে প্রবেশ করে হামলা করে এবং আমাকে ও আমার ছোট বোন হাসিনাকে পাশের ঘরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। বাধা দিতে গেলে বেদম মারধর করে। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন দেঁৗড়ে এসে আমাদের রক্ষা করে।
সরজমিনে গিয়ে আঃ রব বেপারী গং পরিবারের কাউকে পাওয়া যায়নি। মারধরের ঘটনা ঘটিয়ে তারা ঘরে তালা লাগিয়ে কোথায় চলে গেছে বলে এলাকাবাসী কেউ কিছু বলতে পারেনি।
