প্রতিনিধি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫পিচ ইয়াবাসহ পরিমল দাস (২৮) নামের এক যুবককে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গত ৩০ জুন রাত ১০টায় উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মতলব দক্ষিণ থানার পরিদর্শক মো. কুতুব উদ্দিনের নির্দেশে এসআই বেলাল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাসি করে ৫পিচ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান থানার ওসি। আটক পরিমল মতলব উত্তর উপজেলার তিতারকান্দি গ্রামের প্রাণকৃষ্ণ দাসের ছেলে।
শিরোনাম:
বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
