
নিমাই চন্দ্র ঘোষ ॥
মতলব পৌরসভাসহ ৬টি ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম ১১ আগষ্ট থেকে শুরু হবে। দুটি স্তরে ভোটার তালিকা হালনাগাদের নিবন্ধন করা হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রথম স্তরের নিবন্ধন শুরু হবে ১১ আগষ্ট থেকে। যে সকল কেন্দ্রগুলোতে নিবন্ধন করা হবে সেগুলোর মধ্যে রয়েছে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১১ আগষ্ট ইউপি ভবনে, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ১২ আগষ্ট ১ থেকে ৫নং ওয়ার্ডের এবং ১৩ আগষ্ট ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৬ থেকে ৯নং ওয়ার্ডের কেন্দ্র হচ্ছে ইউনিয়ন কমপ্লেক্স ভবন, ১৪ আগষ্ট ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ডের নিবন্ধন করা হবে ইউনিয়ন কমপ্লেক্স ভবনে, ৪নং নারায়নপুর ইউনিয়নের ২দিন নিবন্ধন করা হবে। ১ থেকে ৫নং ওয়ার্ডে ১৬ আগষ্ট ও ৬ থেকে ৯নং ওয়ার্ডের ১৭ আগষ্ট, কেন্দ্র হচ্ছে ইউনিয়ন কমপ্লেক্স ভবন, ৫নং উপাদী উত্তর ইউনিয়নে ২ দিন নিবন্ধন করা হবে। ১ থেকে ৫নং ওয়ার্ডে ১৮ আগষ্ট ও ৬ থেকে ৯নং ওয়ার্ডে ১৯ আগষ্ট নিবন্ধন করা হবে। নিবন্ধন কেন্দ্র অত্র ইউনিয়ন কমপ্লেক্স ভবন, উপাদী দক্ষিণ ইউনিয়নে নিবন্ধন হবে ২০ আগষ্ট, ১ থেকে ৯নং ওয়ার্ডের, কেন্দ্র হচ্ছে অত্র ইউনিযন কমপ্লেক্স ভবন এবং মতলব পৌরসভার ৯টি ওয়ার্ডের নিবন্ধন হবে ৪ দিন। ১ ও ২নং ওয়ার্ডের নিবন্ধন হবে ২১ আগষ্ট, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের নিবন্ধন হবে ২১ আগষ্ট, ৬ ও ৭নং ওয়ার্ডের নিবন্ধন হবে ২৩ আগষ্ট এবং ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধন হবে ২৪ আগষ্ট। পৌরসভার প্রত্তেক ওয়ার্ডের নিবন্ধন হবে মতলব ডিগ্রি কলেজে। এছাড়া পৌরসভাসহ সকল ইউনিয়নের বাদ পড়াদের নিবন্ধন করা হবে ২৫ আগষ্ট মতলব ডিগ্রি কলেজে। দ্বিতীয় স্তরের নিবন্ধন হবে ২২ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
