মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরের একটি প্রাইভেট হাসপাতালে দুই মাথাযুক্ত এক শিশুর জন্ম হয়েছে। গতকাল ১৮ আগস্ট বিকেলে শিশুটির জন্ম হয়। বর্তমানে মা শিশু দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, উপজেলার নারায়ণপুর বায়েজিদ মেমোরিয়েল হাসপাতালে প্রসবজনিত ব্যাথা নিয়ে ভর্তি হন কচুয়া উপজেলার তুলপাই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী নাছরিন (২৩)।
পরে বিকেলে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মিথুন, ডাঃ শারমিন ও ওমর ফারুকের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট শিশুটি ভূমিষ্ট হয়। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ আছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্মের সংবাদ শুনে উৎসুক জনতা হাসপাতালে এসে ভীড় করেন এক নজর ওই শিশুটিকে দেখার জন্য। শিশুটির পরিবারের সদস্যরা জানান, প্রবাসী বাবুল-নাছরিনের প্রথম সন্তান এটি।
