মতলব উত্তর উপজেলার গজরা বাজারের পশ্চিম দিকের ভূঁইয়া বাড়িতে শুক্রবার সকালে বিলকিছ বেগম (২৫) নামে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে গেছে।
নিহত বিলকিছ বেগমের মামা রকমান জানান, স্বামীর সাথে ঝগড়া করে তার ভগি্ন ক্ষেতের কীটনাশক সেবন করলে প্রথমে তাকে মতলব স্বাস্থ্য কমপ্লেঙ্ েপরে সেখান থেকে চাঁদপুর হাসপাতালে সকাল সাড়ে ১১টায় নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে জানায়। নিহত বিলকিছ বেগম ওই গ্রামের সজিব হোসেনের স্ত্রী এবং জাহাঙ্গীর মিয়ার মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
