প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর উপাদী ঢালী বাড়ি মসজিদের পেশ ইমাম হাফেজ লিয়াকত (৩০)-এর উপর গতকাল বুধবার দুপুরে দৃস্কৃতকারীরা হামলা চালায়। এতে ইমাম গুরুতর আহত হয়। বর্তমানে সে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী জানান, গত শুক্রবার একই এলাকার ফকির বাড়িতে ওরস চলছিল। এশার নামাজের সময় উচ্চ শব্দে ওরসের মাইক বাজালে মুসলি্লদের নামাজের ব্যাঘাত সৃষ্টি হয়। এক পর্যায়ে মুসলি্লরা নামাজের নিয়ত ছেড়ে দিয়ে ওরস কমিটির সদস্যদের নামাজের সময়টুকুতে মাইক বাজাতে নিষেধ করে। এতে কমিটির কতিপয় ব্যক্তি অসন্তোষ প্রকাশ করে। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঐ মসজিদের ইমামকে একা পেয়ে কালু ফকিরের ছেলে বাদশা (২৩) তার সঙ্গীয় কতিপয় দুস্কৃতকারীকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। ইমামের ডাক চিৎকারে লোকজন দৌড়ে এসে ইমামকে রক্ষা করে এবং তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসে।
আহত ইমাম হাফেজ লিয়াকত জানান, ঐ দিন এশার নামাজের সময় মুসলি্লদের ওরসের মাইকের কারণে নামাজের নিয়ত ছেড়ে দিতে হয়। এতে মুসলি্লরা গিয়ে তাদেরকে নামাজের সময় মাইক বাজাতে নিষেধ করে। ঐ ফকির বাড়ির বাদশাসহ বেশ কয়েকজন আমাকে মারধর করে। মারধরের ব্যাপারে আমি কিছুই জানি না
স্থানীয় ইউপি সদস্য মোঃ খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওরসের মাইক বাজানোকে কেন্দ্র করেই মুসলি্লদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নামাজের সময় মাইক বাজাতে নিষেধ করা হয়। তারই প্রেক্ষিতে ইমামকে মারধর করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন বলেন, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
