বিয়ের মাত্র দু�মাসের মাথায় স্বামীকে ঘুমে রেখে গভীর রাতে পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধূ রুমানা আক্তার (১৯) পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ৩০ জানুয়ারি মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাদী গ্রামের বকাউল বাড়িতে। এ ঘটনায় রুমানা আক্তারের স্বামী উত্তর উপাদী গ্রামের মোঃ নাসির বকাউলের ছেলে হাফেজ ক্বারী মোঃ মাহবুব আলম বকাউল বাদী হয়ে গত ৩১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং- ১০২১।
হাফেজ ক্বারী মোঃ মাহবুব আলম বকাউল সাংবাদিকদের জানান, ঘটনার দিন তিনি ও তার স্ত্রী রুমানা আক্তার ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দেয়ার নাম করে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। চলে যাওয়ার সময় ঘরের আলমারিতে থাকা নগদ ৭০ হাজার টাকাসহ ব্যবহৃত স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলেও মাহবুব এ প্রতিনিধিকে জানান। তিনি আরো জানান, তার স্ত্রী প্রায়ই সময় ০১৯৮৩৮৭৪১৩৯ ও ০১৮৪৬৬৯৬৩০৪ নম্বরের একজন লোকের সাথে কথা বলতো। জিজ্ঞেস করলে তার স্ত্রী পরিচয় দিয়েছে লোকটি তার খালু হয়। তার সাথেই রুমানা পালিয়ে যেতে পারে বলে ধারণা করছে মাহবুব। রুমানা এ ঘটনার পূর্বে বেশ ক�বার বাপের বাড়িতে বেড়ানোর কথা বলে চট্টগ্রামসহ অজ্ঞাত স্থানে ঘুরেছে বলেও অভিযোগ করেন মাহবুব। গত বছরের ৩ নভেম্বর মাহবুব আলম সামাজিক ও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন একই ইউনিয়নের দক্ষিণ উপাদী গ্রামের আঃ রব বকাউলের কন্যা রুমানা আক্তারকে। নিখোঁজ হওয়ার পর থেকে রুমানাকে তার বাপের বাড়িসহ তাদের সকল আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে রুমানার বাবা উল্টো জামাতা মাহবুবের বিরুদ্ধে অভিযোগ করেছে বলেও তিনি জানান। বিয়ের মাত্র দু�মাসের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে এ ধরনের ঘটনা হওয়ায় উভয় পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

