শাহারিয়ার খান কৌশিক॥
সারা দেশের ন্যায় চর্তুথ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর মতলব দক্ষিন উপজেলা ৬নং উপাদী ইউনিয়নে নির্বাচন চলাকালিন সময়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টায় উপাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাখরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন চলাকালীন সময়ে ২ মেম্বার প্রার্থীদের কর্মীরা সংঘবদ্ধ হয়ে অপর মেম্বার প্রার্থী ও তার লোকজনদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় উপাদী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ-আহবায়ক ও তালা মার্কার প্রার্থী কাদির গাজি (৩৮) সহ অনান্যদের চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল ও মতলব স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করায়। জানা গেছে, চর্তুথ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর মতলব দক্ষিন উপজেলা ৬নং উপাদী ইউনিয়নে নির্বাচনের ভোটগ্রহন চলাকালীন সময়ে ফুটবল মার্কার আক্তার পাটওয়ারী ও চাপকল মার্কার শাহাজাহানের লোকজন দলবদ্ধ হয়ে জাল ভোট দেওয়ার সময় তালা মার্কার প্রার্থী কাদির গাজি বাধা প্রদান করলে হট্রোগোল বেধে যায়। এসময় জাল ভোট দিতে না পারায় চাপকল মার্কার শাহাজাহান ও ফুটবল মার্কার আক্তার পাটওয়ারীর নির্দেশে দেশীয় অস্ত্র সস্ত্র সহ একদল সন্ত্রাসী তালা মার্কার কাদির গাজি ও তার লোকজনের উপর হামলা চালায়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে হারুন প্রধানিয়া (৩৫),মিলন গাজি (২৪), সোহেল গাজি (৩১) মারাত্মক ভাবে আহত হয়। মারাত্মক আহত অবস্থায় এলাকার লোকজন তাদের মতলব স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
