মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় নেশা জাতীয় ট্যাবলেট খেয়ে একই রাতে দু’গৃহবধু ও ১ যুবক আত্মহত্যার চেষ্টা করেছে। তারা হলোঃ মতলব উত্তর উপজেলার উত্তর গাজীপুর গ্রামের বাবুল প্রধানের স্ত্রী সালমা (২৫), দক্ষিণ উপজেলার কাজিয়ারা গ্রামের বিল্লাল হোসেন পাঠানের ছেলে মাঈন উদ্দিন (২২) ও পৌরসভার চরমুকুন্দি গ্রামের আকাশ সওদাগরের স্ত্রী জোসনা বেগম (২৪)। গত ৩১ আগস্ট রাতে তাদের পারিবারিক কলহের জের ধরে রাগে ক্ষোভে অভিমান করে বিষাক্ত ও নেশার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, আত্মহত্যার চেষ্টাকারী ৩জনের মধ্যে ১জন অতিরিক্ত বিষাক্ত ট্যাবলেট, আরেকজন অতিরিক্ত ঘুমের ট্যাবলেট ও অপরজন ৩০টির বেশী বিভিন্ন প্রকারের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনার দিন রাত ৯টায়, রাত ১০টায় ও রাত সাড়ে ১০টায় তাদের আত্মীয় স্বজনরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের প্রত্যেকের অবস্থা বেগতিক দেখে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব কিশোর বনিক সাংবাদিকদের জানান।
শিরোনাম:
রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

