শিরোনাম:
রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মা-বাবার পছন্দের ছেলের সাথে বিয়েতে রাজি না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। গত ২৬ ফেব্রæয়ারি রাত ১০টায় মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের নয়াবাড়ির জামাল প্রধানের মেয়ে (১৫) তার খালার বাড়ি হাজীগঞ্জ উপজেলার শ্রীপুরে থেকে স্থানীয় এক মাদ্রাসায় অস্টম শ্রেণিতে পড়ালেখা করতো। খালার বাড়িতে বসবাস করে পড়ালেখার সুবাদে সে ওই উপজেলার মেনাপুর গ্রামের ইউসুফ নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি মেয়েটির পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য তোড়জোর করতে থাকে। ঘটনার ১২/১৩ দিন আগে মেয়েটির মা-বাবা অন্যত্র বিয়ের প্রস্তাব আনলে সে ১৮ বছরের আগে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। মেয়ের সাথে অন্য ছেলের প্রেমের সম্পর্ক থাকায় ঘটনার রাতে মেয়েটির মা তাকে গালমন্দ করে। এতে সে মায়ের সাথে অভিমান করে রাতেই নিজ ঘরের আড়ার সাথে ফাঁসি দেয়।
মেয়েটির মা বলেন, রাতে আমি ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পরে পাশের রুম থেকে গোঙানির শব্দ পেয়ে উঠে দেখি সে গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছে। আমার ডাক-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে ফাঁসির দড়ি থেকে নামিয়ে আনে।
মেয়েটি জানায়, আমি ইউসুফকে পছন্দ করি। তবে ১৮ বছরের আগে বিয়ে করবো না। স্থানীয় মেম্বার মফিজুল ইসলাম বাবু বলেন, মেয়েটির ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দেওয়ার জন্য মায়ের কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে। মেয়েটি যাতে পরিবারের কথা মেনে চলে সেই বিষয়ে তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
