মতলবে ফের কুকুর আতঙ্ক দেখা দিয়েছে। গত দু’দিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত হয়েছে ৫ জন। আহতদের মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা সেবা প্রদান করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি মতলব পৌরসভার কলাদী এলাকার অজয় সাহার ছেলে অময় সাহা (১১) এবং মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামের সেকান্তরের ছেলে মতিন (৩৫) কে কুকুরে কামড়িয়ে আহত করেছে। অপরদিকে গত ২২ ফেব্রুয়ারি মতলব দক্ষিণ উপজেলার তুষপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী মাজেদা (৭৫) এবং একই এলাকার শাহ আলমের স্ত্রী বিউটি (৪২) কুকুরে কামড়ে আহত হয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েএসে চিকিৎসা গ্রহণ করে। এছাড়া উপজেলার লাকশিবপুর গ্রামের পাটোয়ারী বাড়ির এক বৃদ্ধা কুকুরের কামড়ে মারাত্মক আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেয়া হয়েছে বলে জানা যায়।
একাধিক পৌরবাসী জানায়, পৌর এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে। শিক্ষার্থীরা কুকুর দেখলে ভয়ে সরে যাচ্ছে। কেউ কেউ বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। এ নিয়ে অভিভাবকরাও চিন্তিত
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সোমবার সকালে এক দিনে মতলব পৌরসভার পাশাপাশি আটটি এলাকার ২৫জনকে এলোপাতাড়ি কুকুরে কামড়ায়। পরবর্তীতে দু’ একদিন পর পরই কুকুরে কামড়ানোর ঘটনা শোনা যাচ্ছে।
