প্রতিনিধি
মতলব পৌরসভার বাবুরপাড়া-ডিঙ্গাভাঙ্গা সড়কে গতকাল ২৪ অক্টোবর দুপুরে সিএনজি স্কুটার দুর্ঘটনায় শিশুসহ আহত হয়েছেন ৪জন। আহতদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ ে চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার পৈলপাড়া গ্রামের কবির হোসেনের স্ত্রী হালিমা (৩০) এবং একই গ্রামের সফিকের স্ত্রী সালমা (২৫) ও তার ছয় মাস বয়সী শিশুপুত্র জুনায়েদকে নিয়ে সিএনজি স্কুটারযোগে মতলব বাজারে আসছিলেন। পথিমধ্যে বাবুরপাড়া মিজি বাড়ির সামনের ব্রিজ পার হতেই রাস্তার পাশে থাকা একটি গরু হঠাৎ দৌড়ে এসে ওই সিএনজি স্কুটারের সাথে ধাক্কা খায়। এতে চালক জাহাঙ্গীর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসে।
