
মতলব উত্তর প্রতিনিধি :
মৎস্য অধিদপ্তর কমিল্লার বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের মতলব উত্তর উপজেলার এখলাসপুর বিল পুনঃখনন প্রকল্পের বাঁধ ভেঙ্গে ১৫ লক্ষাধিক টাকার মাছ ভেসে গেছে।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ি বাঁধের বাইরে এখলাসপুর বিল পুনঃখনন প্রকল্পের ২ হেক্টর জলাধারে রুই, কাতল, চিতল, চিংড়ি, আইর, শিংসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় দলগত ভাবে। গত শনিবার রাতে প্রকল্পের পূর্ব দিকে বাঁধ ভেঙ্গে চাষকৃত মাছ পানিতে ভেসে যায়।
এলসিএম দল নেতা ও এখলাসপুর ইউপির চেয়ারম্যান আলহাজ¦ মোসাদ্দেক হোসেন মুরাদ জানান, ১৩জন পুরুষ ও ৮জন নারী এ প্রকল্পের সুফলভোগী। এ প্রকল্পে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। বাঁধ ভেঙ্গে চাষকৃত মাছ ভেসে যায়। এতে আমাদের ১৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ প্রকল্পের সুফলভোগী রেহান উদ্দিন নেতা, ডা, স্বপন, আমান উল্লাহ মাষ্টার, জিএম শাহীন, মোজাম্মেল হক, মাজহারুল হক মানিক ও মাসদুর রহমান জানান, সারাদিন কঠিন পরিশ্রম করে দিয়ে ভেঙ্গে যাওয়া বাঁধ সংস্কারের চেষ্টা করে যাচ্ছি। বাঁধ ভেঙ্গে মাছ ভেসে যাওয়ায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।
শিরোনাম:
সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
