মতলব উত্তর প্রতিনিধি :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি মতলব উত্তর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শণ করেন। শুক্রবার দুপুরের পর নিজ বাড়ি মোহনপুর থেকে বের হয়ে জহিরাবাদ ইউনিয়ন পরিষদের সামনে থেকে সানকিভাঙ্গা-জয়পুর স্কুল হয়ে ফরাজীকান্দি ইউপি কমপ্লেক্স সড়ক পরিদর্শন করেন। পরে বেড়ি বাঁধ দিয়ে আমিরাবাদ বাজার হয়ে উর্দ্ধমদীতে আইসিটি পার্ক নির্মানের স্থান পরিদর্শণ করেন। এরপর মতলব সেতু নির্মান কাজ পরিদর্শণ করেন। সম্ভুখান ব্রীজ থেকে ঠাকুরচর পর্যন্ত মায়া বীরবিক্রম সড়ক পরিদর্শণ, গজরায় শিল্পকলা একাডেমী নির্মাণ কাজ পরিদর্শণ ও ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শণ করেন। চলার পথে পথচারীদের মন্ত্রী হাত নেরে অভিবাদন জানান। এ সময় এলাকা বাসীর সাথে কুশল বিনিময় করেন।
বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেন, সানকিভাঙ্গা থেকে জয়পুর স্কুল হয়ে গৌরাঙ্গবাজার সড়কের ইটের সলিং করা হবে। আইসিটি পার্ক জমিতে বালি ভরাট করতে হবে। সাইনবোর্ড লাগাতে হবে।
ধনাগোদা নদীর উপর মতলব সেতুর কাজ পরিদর্শণকালে মন্ত্রী বলেন, সেতুর দু’ধারে সামাজিক উন্নয়নমূলক কাজ করতে হবে। এক ধারে মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকসহ মুক্তিযোদ্ধাদের নাম ও বিজয়ের অবদান লিপিবদ্ধ করা।
মন্ত্রী মায়া চৌধুরী কর্মকর্তাদের উন্নয়ন কাজ মান সম্মত করার জন্য নির্দেশ দেন। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে টেকসই কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন।
গজরা বাজারের নিকট শিল্পকলা একাডেমী নির্মাণ কাজ ও ফায়ার সার্ভিস ষ্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আধুনিক মার্কেট করে তাদের মাঝে দোকান বরাদ্ধ প্রদান করা হবে। ব্যবসায়ীদের অর্থনৈতিক সুবিধা প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের আশ^াস দেন।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন- মন্ত্রী পতœী পারভীন চৌধুরী, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ¦ রফিকুল আলম জর্জ, মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার, মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন, পিআইও বেলাল হোসেন মজুমদার, পিআরও দেওয়ান ওমর ফারুক, মন্ত্রীর এপিএস মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, গজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. হানিফ দর্জি, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী শরীফ, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমদ তিতাস, যুবলীগ নেতা কাজী মিজান, আহার চৌধুরী ।
