মতলব উত্তর:
সোমবার মতলব উত্তর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুঃস্থ ও গরিবদের মাঝে সরকারি ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ঢেউটিন বিতরণ উদ্বোধন করেন এয়ার ভাইস মার্শাল (অবঃ) এম রফিকুল ইসলাম এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, পিআইও মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম:
শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
