রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সাথে গুলিবিনিময় কালে মজিবুর রহমান (৪৫) ওরপে মইজ্যা ও হাবু জোয়ারদার (৪০) নামে দুই ডাকাত নিয়হত হয়েছেন । এ সময় পুলিশেরও তিন সদস্য আহত হয়। পলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। আজ বুধবার ভোরে দিকে গজরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুবগী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের ভাই এবং হাবু জোয়ারদারের বাড়ী লক্ষ্মীপুর জেলায়। ঘটনার পর থেকে নিহত মজিবুর রহমানের ভাই ইউপি সদস্য নুরুল ইসলামও পলাতক রয়েছেন। মতলব উত্তর থানা পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশের টের পেয়ে নিহত ডাকতারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় মজিবুর রহমান ও হাবু ডাকাত নিহত হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার জানান , মইজ্যা ডাকাত দীর্ঘদিন এই এলাকায় ডাকাতি করে আসছে। তার সাথে আন্ত:জেলা ডাকাত দলের সাথে যোগাযোগ রয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।
