প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের বড় কিনারচক গ্রামের কাদির মোল্লার ছেলে কৃষক স্বপন মোল্লা (৪২) বজ্রপাতে নিহত হয়েছেন।
জানা যায়, কৃষক স্বপন মোল্লা জমিতে বীজতলা করার সময় গতকাল সোমবার সকাল সাড়ে দশটার সময় তার উপর বজ্রপাত পড়ে। তখন তার সমস্ত শরীর ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত স্বপনের জানাজা শেষে দাফন করা হয়েছে। উল্লেখ্য, বজ্রপাতের কারণে ওই এলাকার মোবাইল, টিভি, ফ্রিজ ও ফ্যানের ক্ষতি হয়েছে।
