শিরোনাম:
শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা, ডাকাতি, মাদকসহ মোট ১৩ টি মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী ও শীর্ষ তালিকাভূক্ত মাদক স¤্রাট জনি (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম রায়েরদিয়া গ্রামের মনির মেম্বারের বাড়ির সামনে গজরা-কৃষ্ণপুর রাস্তা থেকে ওসি মো. আনোয়ারুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে এসআই আবুল কাশেম ও সঙ্গীয় ফোর্স ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ জনিকে আটক করে। সে উপজেলার কামালদী মাথাভাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক বলেন, হত্যা, ডাকাতি, মাদকসহ মোট ১৩ টি মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী জনি। সে বিগত দিন যাবৎ পলাতক ছিল। বহু চেষ্টার পর তাকে আটক করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, বুধবার তাকে আদালতে প্রেরণ করার কথা রয়েছে।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
