প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা কবরস্থান থেকে সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবক কেরি ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে মতলব উত্তর থানা পুলিশ কবরস্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বড় দুর্গাপুর পশ্চিম পাড়ার শহিদউল্লাহ সরকারের একমাত্র ছেলে সাইফুল ইসলাম সরকার। তিনি ভাড়ায় থ্রি-হুইলার (সিএনজি) চালক।
গতকাল বৃহস্পতিবার চাঁদপুর-শ্রীরায়েরচর-দাউদকান্দি আঞ্চলিক মহাসড়কের পাশে হরিণা কবরস্থানে ফজরের নামাজের পর কবর জিয়ারত করতে এসে এক জোড়া জুতা, একটি পানির বোতল, মোবাইল ও কেরি ট্যাবলেট (গুড়া) দেখতে পায় স্থানীয় হাজী হান্নান লস্কর নামে এক ব্যক্তি। এগুলো দেখে তার সন্দেহ হলে কবরস্থানের ভিতর প্রবেশ করে উত্তর-পশ্চিম দিকে একটি লাশ দেখতে পেয়ে ডাক-চিৎকার দেন। তার ডাক চিৎকারে পথচারী ও এ পাশ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে এসে লাশ দেখতে পায়। তারা লাশের পরিচয় শনাক্ত করে থানা পুলিশকে খবর দেয়।
থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার, সেকেন্ড অফিসার (এসআই) মিজানুর রহমান সরকার, এসআই দীপক কুমার পাল ঘটনাস্থলে পেঁৗছে। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করেছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে জন্য লাশের ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মতলব উত্তর থানায় একটি অপমৃত্যু রুজু করা হয়।
