প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় ও ওটারচর গ্রামে বুধবার ভোরে শিয়ালের কামড়ে একই পরিবারের ৪জনসহ ৬জন গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মহাখালী ইনফেকশন ডিজিজ হাসপাতালে ভর্তি করা হয়ে। গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে শিয়ালটি আটক করে মেরে ফেলে। আহতরা হলো : ওটারচর গ্রামের মৃত সিরাজ উদ্দিন দেওয়ানের ছেলে তফাজ্জল হোসেন দেওয়ান (৬০), মৃত কালু দেওয়ানের ছেলে শাহজালাল দেওয়ান (৮০), ঘনিয়ারপাড় গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে ইব্রাহিম (৩৬), নুর নবী (২৮), ইউসুফ মোল্লা (৩৩) ও ইব্রাহিমের ছেলে মিরাজ (১৩)।
জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তফাজ্জল ও শাহজালাল মসজিদ থেকে ফজর নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি শিয়াল এসে তাদের আক্রমণ করে। শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে শাহজালালের ঘাড়ের রগ ছিড়ে মারাত্মক জখম করে। পরে শিয়ালটি ঘনিয়ারপাড়ের ইব্রাহিমের বয়লার মুরগির খামারে ঢুকে পড়লে দেখে ফেলার পর শিয়ালটিকে বের করার চেষ্টা করায় শিয়ালটি ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে। ইব্রাহিমকে বাঁচাতে বাড়ির লোকজন এগিয়ে আসলে শিয়ালটি তাদের উপরও আক্রমণ করে। এদিকে শিয়ালকে ধরতে এলাকার লোকজন লাঠি-সোটা নিয়ে হামলা করলে শিয়ালটি সেখানেই মারা যায়। আহতদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। মৃত শিয়ালটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করে
