
মতলব উত্তর প্রতিনিধি :
আন্তর্জাতিক ইসলামিক ত্রাণ সংস্থার উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ সর্দারকান্দি গ্রামের ৫শতাধিক শীতার্তের মাঝে কম্বল, শাড়ি ও চাদর বিতরণ করা হয়।
শুক্রবার দুপুরে দক্ষিণ সর্দারকান্দি বাজার সংলগ্ন মাঠে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশের সভাপতিত্বে ও ফজলুল গাজীর সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক ইসলামিক ত্রাণ সংস্থার উপদেষ্টা লায়ন এইচএম ইব্রাহিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- ঢাকা দনিয়া ইউপি চেয়ারম্যান মো. জুম্মন মিয়া, মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই কামাল হোসেন পিপিএম, সমাজসেবক আলী আহমদ ঢালী, সালাউদ্দিন বেপারী, ইউপি সদস্য মাহবুব আলম মিষ্টার, শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।
