
মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব কার্যালয় উপজেলার সদরের ছেংগারচর বাজারের মদিনা মার্কেটের দু’তলায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- প্রেসক্রাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ সাংবাদিক মাহবুব আলম লাভলু, দৈনিক ইত্তেফাক ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শামসুজ্জামান ডলার, দি ডেইলী নিউ নেশন ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের প্রতিনিধি সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক সংবাদের প্রতিনিধি এইচএম ফারুক, চ্যানেল এস টিভি, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ও দৈনিক ইলশেপাড় এর ব্যুরো ইনচার্জ সাংবাদিক মনিরুল ইসলাম মনির, দৈনিক বর্তমানের প্রতিনিধি বোরহান উদ্দিন ডালিম, দৈনিক ভোরের ডাক এর প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন, দৈনিক চাঁদপুর বার্তার প্রতিনিধি সাইদুর রহমান শিবলু ও নূরে আলম নুরী, দৈনিক দেশ কালের প্রতিনিধি দ্বীন ইসলাম, দৈনিক চাঁদপুর দর্পণ প্রতিনিধি জহিরুল ইসলাম মিন্টু, দৈনিক চাঁদপুরে প্রতিনিধি শাহীন আলম, দৈনিক ডেসটিনির প্রতিনিধি লিয়াকত হোসেন ও আল-আমিন, দৈনিক মতলবের আলোর প্রতিনিধি সাজ্জাদ হোসেন, চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি মো, নাঈম মিয়াসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
