মতলব দক্ষিণ প্রতিনিধি:মতলব দক্ষিণ উপজেলায় জমি অধিগ্রহণের পর কুমিল্লা প্রজেক্ট ডিভিশনের টেন্ডার প্রক্রিয়া শেষে আগামী জুন মাসে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের নির্মাণ কাজ শুরু হবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, টেন্ডারের কাগজপত্র কুমিল্লা থেকে ঢাকা অফিসে প্রেরণ করা হয়েছে। অনুমোদন হয়ে আসার পর পরই টেন্ডারের মাধ্যমে সাব-স্টেশনের নির্মাণ কাজ শুরু করা হবে। ফলে মতলবে দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টায় বহুল প্রতীক্ষিত এই সাব-স্টেশন নির্মাণ হবে। আর এটি হচ্ছে খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা গ্রামে।
মতলব দক্ষিণে অব্যাহত লোডশেডিং থেকে মুক্তি পেতে মতলব পৌরসভার বেশ কয়েকটি স্থানে পল্লী বিদু্যতের সাব-স্টেশন নির্মাণ করার জন্য জায়গা নির্ধারণ করলেও জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। ৩৩/১১ কেভি ১০ এমভিএ উপ-কেন্দ্রের জন্য উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা গ্রামের ২৯১, ২৯২, ২৯৩, ২৯৬, ২৯৭, ২৯৮, দাগে ২০৯ নং মৌজায় ৩৩ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। গত ২ ফেব্রুয়ারি চাঁদপুর-২ আসনের সাংসদ এয়ার ভাইস মার্শাল (অবঃ) এম রফিকুল ইসলাম বিদ্যুতায়নের সাব-স্টেশনের নির্ধারণ করা স্থান পরিদর্শন করেন।
এদিকে গত ৩১ জানুয়ারি বিকেলে মতলব দৰিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, পলস্নী বিদু্যতের ডিজিএম আক্তার হোসেন, হাজীগঞ্জ পল্লী বিদু্যৎ সদর দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন মৃধা, জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মোস্তফা কামাল, মোঃ আঃ ওয়াদুদ, পল্লী বিদ্যুতের এজিএম (কম) মোঃ শহীদ উল্লাহ উপস্থিত থেকে সাব-স্টেশনের নির্ধারিত জায়াগাতে খুঁটি বসিয়ে এবং সাইনবোর্ড ঝুলিয়ে স্থান নির্ধারণ করে দেন।
পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আক্তার হোসেন জানান, স্থানীয় এমপি রফিকুল ইসলামের আনত্দরিকতা ও তদারকি এবং মতলববাসীর দীর্ঘদিনের প্রচেষ্টার কারণে মতলব দক্ষিণে পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের জমি অধিগ্রহণ কাজ করা হয়েছে। খুব শীঘ্রই কুমিল্লা প্রজেক্ট ডিভিশনের টেন্ডার প্রক্রিয়া শেষে উপকেন্দ্র নির্মাণ কাজ শুরু করা হবে। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ করা হয়েছে এবং সাব-স্টেশন নির্মাণে প্রায় ১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলেও তিনি জানান। এ বছরেই সাব-স্টেশনের কাজ সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।
