মতলব দক্ষিণ: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ৯ মার্চ মঙ্গলবারের হরতাল প্রত্যাহার করেছে স্থানীয় বিএনপি।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মৃধা মোবাইলফোনে জানান, মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন মঙ্গলবার। তাই অভিভাবক, ব্যবসায়ী ও সচেতন মহল আমাদের কাছে অনুরোধ করায় মতলব দক্ষিণে মঙ্গলবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। বুধবার অবশ্য সারাদেশের ন্যায় মতলব দক্ষিণেও সর্বাত্মক হরতাল চলবে।
এদিকে চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক জানান, প্রত্যাহার নয়। নির্বাচনের দরুণ ওই বিদ্যালয়ের আশপাশে মিছিল মিটিং কিংবা পিকেটিং করা হবে না।এছাড়া অন্যান্য সব জায়গায় হরতাল চলবে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন জানান, তারা মঙ্গলবারের হরতালে কোনো কর্মসূচি পালন করবে না বলে আমাকে জানিয়েছে। প্রত্যাহারের বিষয়টি আমার জানা নেই।
