
রফিকুল ইসলাম বাবু ॥
মতলব দক্ষিণ উপজেলার করবন্দ গ্রামে বৃহস্পতিবার বিকালে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। শিশু দুটি হলো সোহাগী (৫), পিতা সোহেল তপদার ও সানজিদ (৫), পিতা সুমন তপদার। তারা চাচাতো-জোঠাতো ভাই-বোন। জানা যায়, শিশু দু’টি বিকালে বাড়ির উঠানে খেলতে ছিল। খেলার ছলে সবার অগোচরে পাশের পুকুরে তারা পড়ে যায়। এ সময় শিশু দু’টিকে দেখতে না পেয়ে পিতা-মাতা ও এলাকাবাসীরা বহু খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে শিশু দু’টির নিথর দেহ পুকুরে ভেসে উঠলে ওই অবস্থায় তাদের চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনায় করবন্দ গ্রামে শোকের ছায়া নেমে আসে।
