
মতলব প্রতিনিধি
মতলব-বাবুরহাট সড়কের মুন্সিরহাট ও গাবতলী এলাকা থেকে নাশকতার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। গত ১৬ জানুয়ারি রাত আড়াইটায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করেন। আটককৃতরা হচ্ছে শাহাব উদ্দিন গাজী (৩৮) ও ইউসুফ তালুকদার (৩৫)। আটককৃতদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার গাবতলী এলাকায়।
এলাকাবাসী জানায়, আটক দুজন বিএনপির কর্মী। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান, আটককৃতরা গত কয়েকদিন যাবৎ গুপ্ত হামলা, সিএনজি স্কুটার ভাংচুর ও যাত্রীদের উপর হামলা করেছে বলে অভিযোগ রয়েছে। তাদেরকে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
