স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর অফিসারের পৃথক অভিযানে ইয়াবাসহ ৬ জনকে আটক করা হয়েছে। ৩ এপ্রিল মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রথমে ৪ জনকে আটক করেন। পরদিন ৪ এপ্রিল বুধবার বিকেলে শহরতলীর বাবুরহাট এলাকা থেকে দু’জনকে আটক করেন। আটককৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মধ্য মদনা গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে হালিম মিয়া (৪০), মৃত জুবায়েদুল্লাহ ঢালীর ছেলে মনিনর হোসেন (৩২), ফরিদগঞ্জ গোবিন্দপুর গ্রামের নাছির হাওলাদারের ছেলে শরীফ হোসেন (২৬), দক্ষিণ বালিয়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে শরীফ গাজী (৩০), দক্ষিণ দেবপুর গ্রামের আবু তাহেরের ছেলে আরিফ হোসেন (৩০) ও বাকিলা গ্রামের মৃত শেরআলী গাজীর ছেলে ইকবাল গাজী (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে মদনা গ্রামে অভিযান পরিচালনা করেন। প্রথমে তিনি ওই গ্রামের মদিনা মার্কেট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হালিম মিয়া ও শরীফ হোসেনকে আটক করেন। এ সময় তাদের দু’জনের কাছ থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তারপর মদিনা মার্কেটের সামনে থেকে হালিম মিয়া ও শরীফ হোসেনকে আটক করেন। আটককৃতদের ওইদিন রাতেই চাঁদপুর মডেল থানার হেফাজতে রাখা হলে বুধবার সকালে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
পরদিন ৪ এপ্রিল বিকেলে একইভাবে শহরতলীর বাবুরহাট এলাকা থেকে আরিফ হোসেন ও ইকবাল গাজীকে আটক করেন। এ সময় তাদের দুজনের কাছে ৭ পিচ ইয়াবা পাওয়া যায়। তাদেরকেও বুধবার বিকেলে চাঁদপুর মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
